OUR STORY
About MAYORIKA
A little bold. Entirely you. MAYORIKA — নিজের মতো সুন্দর
সৌন্দর্য আর স্টাইলের প্রকাশ সবার কাছে আলাদা। কেউ পোশাকে নিজের ব্যক্তিত্ব তুলে ধরেন, কেউ পছন্দের জুতা, গয়না কিংবা প্রতিদিনের বিউটি যত্নে। এই ছোট ছোট পছন্দগুলোকে এক জায়গায় নিয়ে আসার ভাবনা থেকেই MAYORIKA।
MAYORIKA বাংলাদেশের একটি অনলাইন ফ্যাশন ও বিউটি শপ। আমাদের ওয়েবসাইটে পোশাক, জুতা, গয়না ও বিউটি পণ্য খুঁজে নিতে পারেন নিজের পছন্দ, প্রয়োজন ও উপলক্ষ অনুযায়ী। দৈনন্দিন সাজ থেকে বিশেষ দিনের প্রস্তুতি—আপনার পছন্দের সঙ্গী হতে চাই আমরা।
আমরা বিশ্বাস করি, ফ্যাশন মানে শুধু ট্রেন্ড অনুসরণ করা নয়; নিজের স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিত্বকে গুরুত্ব দেওয়া। তাই MAYORIKA-তে আমাদের লক্ষ্য এমন একটি কেনাকাটার অভিজ্ঞতা তৈরি করা, যেখানে পণ্যের ছবি, বিবরণ ও দাম দেখে আপনি নিজের জন্য সিদ্ধান্ত নিতে পারেন।
mayorika.com থেকে অনলাইনে অর্ডার করুন। ঢাকা ও ঢাকার বাইরে ডেলিভারির সুবিধা রয়েছে। পণ্য বা অর্ডার সম্পর্কে জানতে আমাদের WhatsApp অথবা Contact পেজে যোগাযোগ করতে পারেন।
MAYORIKA — একটু সাহসী, পুরোপুরি নিজের মতো।